Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে স্কুলছাত্র নিহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

বগুড়ায় ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে স্কুলছাত্র নিহত

জামিল শেখ। ফাইল ছবি

Advertisement

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে জামিল শেখ (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমেদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ তথ্য জানান শেরপুর থানার পরিদর্শক জয়নুল আবেদীন। এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামিল শেখ বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

সোমবার বিকালে শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডার জেরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় জামিল শেখ পরিস্থিতি শান্ত করতে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেন। অভিযোগ, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ও একটি চাতালের ব্যবস্থাপক শাকিল আহমেদ ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর হামলা চালান। তার কিল, ঘুষি ও লাথির আঘাতে জামিল মাঠে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পরিদর্শক জয়নুল আবেদীন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের বাবা শাকিলসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা করেছেন। সোমবার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি শাকিলকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত জামিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম