Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব, শিশুসহ আহত ১০

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম

ঠাকুরগাঁওয়ে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব, শিশুসহ আহত ১০

Advertisement

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাতের আঁধারে হায়েনাসদৃশ একটি রহস্যময় বন্যপ্রাণীর ধারাবাহিক হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে এ তাণ্ডবের ঘটনা ঘটে।

হঠাৎ ঘটে যাওয়া এ আকস্মিক হামলায় তিনটি গ্রামজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয়রা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।

স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে অনেকে বাড়ির উঠানে কিংবা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বন্যপ্রাণী মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি কামড়াতে থাকে। দ্রুত এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে গিয়ে পথচারী ও বাড়ির আঙিনায় থাকা মানুষদের আক্রমণ করে প্রাণীটি। পরবর্তীতে কয়েকটি বাড়িতে ঢুকে শিশু ও গৃহপালিত ছাগলের ওপরও তাণ্ডব চালায়।

এতে বুড়িপুকুর গ্রামের ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলসহ অন্তত ১০ জন আহত হন।

বুড়িপুকুর গ্রামের বাসিন্দা আল মামুন জানান, প্রাণীটি ছিল অত্যন্ত হিংস্র। মানুষ দেখামাত্রই আক্রমণ করছিল। পরে গ্রামবাসী একত্র হয়ে ধাওয়া দিলে সেটি পালিয়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. শরিফুল ইসলাম জানান, ক্ষতস্থান পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হায়েনা-জাতীয় বন্যপ্রাণীর কামড়। আক্রান্তদের অ্যান্টি-র্যাবিশ ভ্যাকসিন এবং গুরুতরদের অ্যান্টি-র‌্যাবিশ ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হয়েছে।

রাণীশংকৈল উপজেলা হেলথ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ আলম জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখার পর সবাইকে বাড়ি পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, এক ছাদের নিচে ৩৯৮ নদীর স্মৃতি

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, এক ছাদের নিচে ৩৯৮ নদীর স্মৃতি

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম