Logo
Logo
×
   

সারাদেশ

রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান বয়কট বিএনপির

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান বয়কট বিএনপির

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় বিএনপি।

এ নিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপিকে তো মানতে হবে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। এই কঠিন সত্যটা বিএনপিকে মেনে নিতে হবে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরাইল জামায়াতের উপজেলা আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া প্রমুখ।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন রুমিন ফারহানা বলেন, গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়। আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে যে শুনতে চায়, তারা শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কী করে গণতন্ত্র হয়?

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর বলেন, রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত এমপি; এজন্য আমরা ওই অনুষ্ঠানে যাইনি। অন্য কিছু না।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সরাইল উপজেলা প্রশাসন এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধনা জানানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .