Logo
Logo
×
   

সারাদেশ

বিস্ফোরক মামলায় গ্রেফতার চোর সন্দেহে আটক তাঁতী লীগ নেতা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

বিস্ফোরক মামলায় গ্রেফতার চোর সন্দেহে আটক তাঁতী লীগ নেতা

বগুড়ার ধুনটে গরু চোর সন্দেহে আটক হয়ে গণপিটুনির শিকার উপজেলা তাঁতী লীগের সভাপতি ও চিকাশী ইউনিয়নের সাবেক সদস্য ডাবলু প্রামাণিককে পুলিশ বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়েছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া মুরাগাছা এলাকা থেকে জনগণ তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ডাবলু নেশাখোর। তদন্তে পাওয়া আসামি হিসাবে তাকে গ্রেফতার করার টার্গেট ছিল। তিনি গরু চুরি করতে গিয়ে জনগণের হাতে আটক হন।

স্থানীয়রা জানান, ডাবলু মঙ্গলবার গভীর রাতে গজারিয়া মুরাগাছা গ্রামে যান। চোর সন্দেহে তাকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। পুলিশ তাকে ২০১৮ সালের একটি ককটেল বিস্ফোরণ ও গাড়িত হামলার মামলায় আসামি হিসাবে গ্রেফতার দেখায়।

পুলিশ ও মামলা সূত্র জানায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে ধুনটের কলাপট্টি এলাকায় বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি গণসংযোগ চলছিল। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট থানায় মামলা করেন। ডাবলু প্রামাণিক এ মামলার আসামি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .