Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাস্তা দেওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর বাবাকে লাথি মেরে হত্যা

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম

নাস্তা দেওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর বাবাকে লাথি মেরে হত্যা

Advertisement

ব্রাহ্মণপাড়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ের শ্বশুরবাড়িতে নাস্তা দেওয়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাদশা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের কাইল্লা মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে বাদশা মিয়ার মেয়ে ময়না আক্তারের সঙ্গে দেবিদ্বারের রঘুরামপুর গ্রামের মহিউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ময়নাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

স্বজনদের দাবি, মঙ্গলবার দুপুরে অন্তঃসত্ত্বা ময়নাকে শ্বশুরবাড়িতে রেখে তার শ্বশুর মতিন মিয়া, শাশুড়ি ঝর্ণা বেগম ও ননদের স্বামী হৃদয় ময়নার বাবার বাড়িতে আসেন। আগামী শুক্রবার মেয়ের শ্বশুরবাড়িতে নাস্তা দেওয়ার বিষয় কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাদশা মিয়াকে এলোপাতাড়ি মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, শ্বশুর মতিন মিয়া তার তলপেটে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা অভিযুক্তদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং তিনজনকে হেফাজতে নেয়।

ওসি ফারুক হোসেন বলেন, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম