Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, লাগল সহযোগীর বুকে

Icon

নোয়াখালী ও উত্তর প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, লাগল সহযোগীর বুকে

Advertisement

বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও হকার্স মার্কেটের নেতা হাজি আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হকার্স মার্কেটের মূল গলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও ভুক্তভোগী তাৎক্ষণিক ঘটনার কোনো কারণ জানাতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবুল কাশেম বিএনপি রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি হকার্স মার্কেটের অফিসে বসেন। এরপর রাত পৌনে ১২টার দিকে তিনি তার সহযোগী ইয়াসিন সেন্টুসহ অফিস থেকে বের হয়ে যান। একপর্যায়ে তারা দুজন হাঁটতে হাঁটতে ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বামপাশে গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে সহযোগীর বুকে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পর্যায়ের বিএনপি এক নেতা এ ঘটনাকে হকার্স মার্কেট নিয়ে ঝামেলা ও চাঁদাবাজির ঘটনার জেরে ঘটেছে বলে অনুমান করছেন। আবার স্থানীয় ব্যবসায়ীরা জানান, এটা চৌমুহনী পৌরসভার নির্বাচনের বিএনপিদলীয় বিরোধের আগাম সংকেত।

এদিকে ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন হকার্স মার্কেটের ব্যবসায়ী ও এলাকাবাসী। শুক্রবার বিকালে চৌমুহনী রেলওয়ে গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হকার্স মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হকার্স মার্কেট ব্যবসায়ী নেতারা।

এদিকে একই রাতে উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের করিমপুর ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলির ঘটনা ঘটেছে। রাতে একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে অফিসে হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। পৃথক দুটি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম