Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ ২ জন নিহত

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ ২ জন নিহত

Advertisement

​ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে এক অনাকাঙ্ক্ষিত মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​শনিবার (৮ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান নেংড়ির হাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

​নিহত ব্যক্তিরা হলেন— সদর উপজেলার নেংড়ির হাট এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে পথচারী আবুল হোসেন (৪৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জিয়াহাট এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩)। নিহত অর্ণব মোটরসাইকেলের আরোহী ছিল।

​এ ঘটনায় মোটরসাইকেল চালক ঠাকুরগাঁও সদর উপজেলার চামেশ্বরী এলাকার নুর আলমের ছেলে নিরব ইসলাম (১৬) গুরুতর আহত হয়েছেন। অর্ণব ও আহত নিরব সম্পর্কে একে অপরের মামাতো-ফুফাতো ভাই।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিরব ইসলাম তার মামাতো ভাই অর্ণবকে সঙ্গে নিয়ে একটি ১৫০ সিসির পালসার মোটরসাইকেল চালিয়ে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নেংড়ির হাট এলাকায় স্থানীয় বাসিন্দা আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় অতিরিক্ত গতির মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। ​ধাক্কার চোটে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অর্ণব মারা যায়। আর গুরুতর আহত পথচারী আবুল হোসেনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চালক নিরবকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লিখন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মোটরসাইকেলের অতিরিক্ত গতিই এ দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, এক ছাদের নিচে ৩৯৮ নদীর স্মৃতি

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, এক ছাদের নিচে ৩৯৮ নদীর স্মৃতি

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম