Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা

Advertisement

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম

বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা

দীপংকর গোপ নামের এ যুবক বিজিবির হেফাজতে আছেন। সংগৃহীত ছবি

Advertisement

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে তমিজউদ্দীন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার পরদিন বাংলাদেশি সীমান্তে আসা দীপংকর গোপ (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশ ও বিজিবির নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় উভয় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। 

শনিবার (৮ আগস্ট) কাটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে আখ ক্ষেত হতে আখ ভাঙ্গার পরে দীপংকর পোগ (৩০) নামে ওই ভারতীয় নাগরিককে ধরে পঞ্চগড় সদর উপজেলা বিরাজোত এলাকায় নিয়ে আসে স্থানীয়রা। 

দীপংকর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলিয়াপট্রি এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রি গোপের ছেলে। 

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজউদ্দীন (৭৮) নামের এক বৃদ্ধ তার গরু খুঁজতে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে তিনি সীমান্তের কাটাতারে বেড়ার কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে ভারতে নিয়ে যায়। 

তমিজউদ্দীনের ছেলে আজাহার বলেন, আমার বাবা কিছুই করেনি। গরু খুঁজতে সীমান্তের কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তিনি অত্যন্ত বয়স্ক মানুষ এবং কানেও শুনতে পান না।  

এদিকে এ খবর ছড়িয়ে পড়ার পর শনিবার দুপুরে ওই ভারতীয় নাগরিক বাংলাদেশি সীমান্তে আসলে তাকে ধরে পুলিশ ও বিজিবির নিকট হস্তান্তর করে। 

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজউদ্দীনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপংকর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে রোববার পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি

হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম