Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি জাল টাকা ও তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

Advertisement

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:১২ এএম

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি জাল টাকা ও তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

জাল টাকা ছাপানোর কাজে নিয়োজিত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বালুবাগান এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বিদেশি জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বালুবাগান এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান চালায় র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ির দ্বিতীয় তলায় জাল টাকা ছাপানোর তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মূল আসামি খান সাহেবকে আটক করতে তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অভিযানের আগেই তিনি পালিয়ে যান।

অভিযানে ৫০০ টাকার ২৩টি এবং ২০০ টাকার দুটি জাল টাকার বান্ডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত দুই রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি ফরম, এক বস্তা কাগজ, কেমিক্যালভর্তি একটি ড্রাম, একটি ল্যাপটপ, একটি হিটার, একটি সিপিইউ, পাঁচটি রাবার, পাঁচ কৌটা রং, দুটি প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জাল টাকা ছাপানোর কাজে নিয়োজিত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ার মুনিরুল ইসলামের ছেলে তোসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)।

র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি কমান্ডার (সিপিসি-১) এএসপি ইফতেখার হোসেন মাহমুদ জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মহানন্দায় গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

মহানন্দায় গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

প্রতিকূলতা মাড়িয়ে জয়ী ‘তুরি’র কাজল পাঁড়ে

সুপারিশপ্রাপ্ত সহকারী জজ প্রতিকূলতা মাড়িয়ে জয়ী ‘তুরি’র কাজল পাঁড়ে

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম