Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বৌভাতের খাবার খেয়ে কনেবাড়ির ৭ জন হাসপাতালে

Advertisement

Icon

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

বৌভাতের খাবার খেয়ে কনেবাড়ির ৭ জন হাসপাতালে

Advertisement

নীলফামারীর সৈয়দপুরে বরের বাড়িতে বৌভাতের দাওয়াত খেয়ে কনের বাড়ির ৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের হাতিখানা কবরস্থান সংলগ্ন খ্রিস্টানপাড়ায় এ ঘটনা ঘটে।

খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করছেন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসকরা।

স্থানীয়রা জানান, হাতিখানা কবরস্থান সংলগ্ন খ্রিস্টানপাড়ার বাসিন্দা শুভর সঙ্গে কয়েক দিন আগে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার বাদলের মেয়ে গৌরীর বিয়ে হয়। শনিবার বরের বৌভাত অনুষ্ঠানে যান কনেবাড়ির আত্মীয়স্বজন। সেখানে বৌভাতের খাবার খাওয়ার ১০ মিনিট পরই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের একে একে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে চিকিৎসাধীন আছেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার নাল্টুর স্ত্রী বাবলী, নিরঞ্জনের স্ত্রী উজালী, হরিদের স্ত্রী সোনালী, হরিদাসের ছেলে আদি, ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন, দিনাজপুর মন্থনপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্তি রায়ের ছেলে উজ্জ্বল ও সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন।

সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. শাবাব বলেন, বমি ও প্রচণ্ড পেটব্যথা নিয়ে সাতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম