বকেয়া বেতনের দাবিতে বড়পুকুরিয়া খনি শ্রমিক-কর্মচারীদের অবস্থান
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের বড়পুকুরিয়ায় বকেয়া বেতন ও প্রফিট বোনাস পরিশোধের দাবিতে কয়লা খনির শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা।
এ সময় তারা দ্রুত বকেয়া বেতন ও প্রফিট বোনাস পরিশোধের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও প্রাপ্য প্রফিট বোনাস পরিশোধ না হওয়ায় শ্রমিক-কর্মচারীরা আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ও দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু, সংগঠনের সভাপতি রায়হানুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল ইসলামসহ ইউনিয়নের নেতারা।
অবস্থান কর্মসূচিতে খনির বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করেন এবং তাদের দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সভাপতি আশরাফুল ইসলাম বলেন, বছর ঘুরে শ্রমিকদের পাওনার বিষয়টা এলে খনি কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। প্রতিটি কর্মকর্তা প্রফিট বোনাস নিয়ে অঢেল টাকার মালিক হলেও শ্রমিকদের ন্যায্য পাওনা তারা দিতে চান না।
কয়লা খনির এমডি শাহ আলম বলেন, শ্রমিকদের দাবি যৌক্তিক হলে অবশ্যই সমাধান করা হবে।
