Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

Advertisement

Icon

সোহেল রানা, মুক্তাগাছা (ময়মনসিংহ)

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

Advertisement

ময়মনসিংহের মুক্তাগাছা কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১ জন এবং মানবিক বিভাগের ৩ জন পরীক্ষার্থীর কেউ পাশ করতে পারেনি। শতভাগ ফেলের তালিকায় ময়মনসিংহের ৪টি প্রতিষ্ঠানের একটি মুক্তাগাছা কলেজ।

তবে প্রতিষ্ঠানের শিক্ষকরা বিষয়টি মানতে নারাজ। তাদের দাবি, গত দুই বছর যাবত প্রতিষ্ঠানটিতে স্কুল শাখা বিলুপ্ত করা হয়েছে। এমনকি দুই বছর ধরে এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করেনি। তথ্যগত ভুলে এমনটি হতে পারে? 

ময়মনসিংহ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের নথিপত্রে ৪টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবারের এসএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি। তার মধ্যে রয়েছে মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা কলেজের নাম।  

বোর্ডের রেজাল্ট শিট অনুযায়ী একাধিক গণমাধ্যমে শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করে। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে।  

বিষয়টি জানতে প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে ওই কলেজের ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুজল কুমারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়। শতভাগ ফেল বিষয়টি সঠিক নয় দাবি করে তিনি যুগান্তরকে জানান, দুই বছর যাবত মুক্তাগাছা কলেজ থেকে মাধ্যমিক শাখা বিলুপ্ত করা হয়েছে এবং ডিগ্রি বিভাগ চালু করা হয়েছে। ২০২৫-২৬ সাল থেকে কোনো পরীক্ষার্থীই এই প্রতিষ্ঠান থেকে এসএসসিতে অংশগ্রহণ করেনি; কিন্তু কাগজ-কলমে শতভাগ ফেল দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে তথ্যগত ভুলের কারণে এমনকি ঘটেছে।  

তিনি আরও বলেন, যেখানে পরীক্ষায় কোনো শিক্ষার্থীই অংশগ্রহণ করল না, সেখানে পাশ-ফেলের প্রশ্ন এলো কিভাবে মাথায় ধরে না। তবে গোপনে কলেজ কোড ব্যবহার করে অন্য কোনো প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের পরীক্ষা দিচ্ছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।  

অকৃতকার্য ৪ জনের একজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে নিজের নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, আমি মুক্তাগাছা কলেজের নিজস্ব শিক্ষার্থী নই। ওই প্রতিষ্ঠানের কোড ব্যবহারের অনুমতি নিয়ে ফর্ম পূরণ করে পরীক্ষা দিয়েছিলাম। ২০২৪ সালে তিন বিষয়ে ফেল করি, ২৫ সালে একটি বিষয়ে এবং এবারও ওই একই বিষয়ে ফেল করেছি। যেহেতু প্রতিষ্ঠানের কোড নম্বর ব্যবহারের অনুমতি দিয়েছে এর দায় প্রতিষ্ঠানের ওপর বর্তায়। 

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাকিয়া আক্তার জানান, পরীক্ষায় অংশগ্রহণ না করলে পাশ ফেলের প্রশ্নই আসে না। ওই প্রতিষ্ঠানের কোডের অধীনে ৪ জন পরীক্ষার্থী এবারের এসএসসিতে অংশ নিয়ে সবাই অকৃতকার্য হওয়ায় শতভাগ ফেলের তালিকায় প্রতিষ্ঠানটির নাম রয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার ফল ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

আরও পড়ুন

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম