Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আপত্তিকর ছবি দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, ২ জনের মৃত্যুদণ্ড

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৩৪ পিএম

আপত্তিকর ছবি দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, ২ জনের মৃত্যুদণ্ড

Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জে ঘরে ঢুকে আপত্তিকর ছবি দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের মো. আশকর আলী ও মো. জাহিদুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ রাতে নিমাইমারী এলাকায় এক গৃহবধূর ঘরে ঢুকে আপত্তিকর ছবি দেখিয়ে তাকে জিম্মি করে ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে সোহাগ বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআই তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে সর্বোচ্চ সাজা দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, আদালতের দেওয়া জরিমানার অর্থ ভুক্তভোগী পক্ষ ক্ষতিপূরণ হিসেবে পাবেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সভায় বিমানমন্ত্রী বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম