Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসএসসিতে রাজশাহী বোর্ডে সাফল্যের শীর্ষে বগুড়া

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম

এসএসসিতে রাজশাহী বোর্ডে সাফল্যের শীর্ষে বগুড়া

Advertisement

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়া এবার সাফল্যের শীর্ষস্থান লাভ করেছে। এ জেলায় পাশের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় আট জেলার মধ্যে প্রথম হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন এ ফলাফল ঘোষণা করেন।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে পাশের হার ৭০ শতাংশ ছাড়িয়েছে শুধু বগুড়ায়। অন্যদিকে সিরাজগঞ্জে পাশের হার নেমে এসেছে ৬০ শতাংশের নিচে।

বগুড়ায় এ বছর ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৭২.৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৭৮ জন। বোর্ডের আট জেলার মধ্যে পাশের হারে বগুড়ার পর রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাশের হার ৬৭.৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৪৭ জন।

চাঁপাইনবাবগঞ্জে পাশের হার ৬৫.১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১৩৮ জন। নওগাঁয় পাশের হার ৬২.৪৯ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭৩৪ জন। রাজশাহীতে পাশের হার ৬২.২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৯৪৯ জন। নাটোরে পাশের হার ৬১.২৫ শতাংশ, এখানে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯৪ জন। পাবনায় পাশের হার ৬০.৭৬ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাশের হার সবচেয়ে কম ৫৮.৬৪ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯০৭ জন।

জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাতেও বগুড়া অন্য সব জেলাকে ছাড়িয়ে গেছে। এ জেলার চার হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৯৪৯ জন। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা জেলার চেয়ে বগুড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৫২৯ জন বেশি।

পাবনায় এক হাজার ৯৭০ জন, সিরাজগঞ্জে এক হাজার ৯০৭ জন, নওগাঁয় এক হাজার ৭৩৪, চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ১৩৮ জন, নাটোরে এক হাজার ৯৪ জন এবং জয়পুরহাটে ৮৪৭ জন জিপিএ-৫ পেয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার ফল ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আরও পড়ুন

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম