Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাবারের লোভ দেখিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, আটক ২

Advertisement

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম

খাবারের লোভ দেখিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, আটক ২

Advertisement

খাবার খাওয়ানোর কথা বলে ৬০ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ভবঘুরে প্রতিবন্ধী ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন- ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার মো. বেলাল সিকদার (৩৮) ও সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের মো. নাসির মল্লিক (৫০)।

ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই নারীকে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ওই নারী।

ভোরে ওই নারী হাসপাতালে ফিরে কান্নাকাটি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলে এবং ঘটনার তদন্ত শুরু করে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ওই নারী ঘটনার আগে হাসপাতালে ভর্তি রোগী ছিলেন না। অসহায় ভবঘুরে এই হিসেবে বৃদ্ধা প্রায়ই হাসপাতালে আসেন খাবারের জন্য। কিছুদিন থেকে আবার চলে যান, আবার আসেন। তিনি চোখে দেখতে পান না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সিসিটিভির ফুটেজ দেখে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও  অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

গাছে পোল্ট্রি মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১

গাছে পোল্ট্রি মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম