Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাছে পোল্ট্রি মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১

Advertisement

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

গাছে পোল্ট্রি মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১

ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির হেলপার নিহত হন।

Advertisement

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পোল্ট্রি মুরগিবাহী একটি পিকআপ ভ্যান উলটে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার মো. ইমরান (৪০) নিহত এবং চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইমরান পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পোল্ট্রি মুরগিবাহী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উলটে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির হেলপার নিহত হন। এ সময় অপর দুইজন গুরুতর আহত হন।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নলছিটি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

বিদেশি নাগরিকসহ নিহত ২ ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

আরও পড়ুন

ভারতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ পৌর আ.লীগের সম্পাদক গ্রেফতার

ভারতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ পৌর আ.লীগের সম্পাদক গ্রেফতার

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তোলার সেই ঘটনার বিষয়ে যা জানা গেল

নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তোলার সেই ঘটনার বিষয়ে যা জানা গেল

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম