Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তিন মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী ৪৩ জন, ৪২ পরীক্ষার্থীর কেউ পাশ করেনি

Advertisement

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

তিন মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী ৪৩ জন, ৪২ পরীক্ষার্থীর কেউ পাশ করেনি

Advertisement

ঝালকাঠির নলছিটিতে এ বছরের দাখিল পরীক্ষায় তিনটি মাদ্রাসা থেকে ৪২ জন পরীক্ষা দিয়ে একজনও পাশ করেনি। গত সোমবার দাখিল পরীক্ষার ফলাফল ঘোষণার পর এসব তথ্য জানা যায়। এ তিন মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী রয়েছেন ৪৩ জন।

মাদ্রাসা তিনটি হলো- সূর্যপাশা দাখিল মাদ্রাসা, রানাপাশা হোসাইনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসা ও পশ্চিম কয়া আহম্মদিয়া দাখিল মাদ্রাসা।

সূর্যপাশা দাখিল মাদ্রাসা দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করেছে। এই প্রতিষ্ঠানে ১৩ জন শিক্ষক-কর্মচারী আছেন।

রানাপাশা হোসাইনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এ প্রতিষ্ঠানে ১৬ জন শিক্ষক-কর্মচারী আছেন।

পশ্চিম কয়া আহম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে ৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এই প্রতিষ্ঠানে ১৪ জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন।

এ বিষয়ে সূর্যপাশা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আলাউদ্দিন বলেন, এ বছর সরকারি পরীক্ষা কারিকুলাম ভিন্ন ও সিসি ক্যামেরার কারণে শিক্ষার্থীরা ভীত ছিল। আমাদের পাঠদানে কোনো ঘাটতি ছিল না।

রানাপাশা হোসাইনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবুল বাশার জানান, তিনি দীর্ঘ ৯ বছর বরখাস্ত ছিলেন এবং শিক্ষক সংকটের কারণে ফলাফল বিপর্যয় হয়েছে।

পশ্চিম কয়া আহম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মনিরুজ্জামান জানান- তার প্রতিষ্ঠানে নতুন ভবনের নির্মাণ কাজ চলমান থাকায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটেছে।

এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ- এসব মাদ্রাসায় নিয়মিত পাঠদান হয় না। এছাড়া অবকাঠামো ও শিক্ষক সংকটও রয়েছে।

জেলা শিক্ষা অফিসার মো. আবু সাইদ জানান, আমরা পাশের হার শূন্য এমন মাদ্রাসাগুলোর তথ্য সংগ্রহ করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যথাসময়ে মাদ্রাসা অধিদপ্তরে তথ্য প্রেরণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

গাছে পোল্ট্রি মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১

গাছে পোল্ট্রি মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম