Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জিপিএ-৫ পেল যমজ ভাই

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৩৭ পিএম

জিপিএ-৫ পেল যমজ ভাই

তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয়

Advertisement

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় যমজ ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। একই সঙ্গে দুই ভাইয়ের এমন সাফল্যে আনন্দিত তাদের বাবা-মা, শিক্ষক ও স্বজনরা।

তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা। তাদের বাবা মো. মোজাফফর হোসেন রিপন ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক এবং মা শিরিনা পারভীন একজন স্কুলশিক্ষিকা। যমজ ভাই দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়াশোনা করে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

তাসিন ও তামিম জানায়, তারা ছোটবেলা থেকেই একই বিদ্যালয়ে পড়াশোনা করেছে। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বাবা-মা সব সময় তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন। ভবিষ্যতে তারা নটর ডেম কলেজ অথবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি হতে চায়। পড়াশোনা শেষ করে দুজনই প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে।

তাদের মা শিরিনা পারভীন বলেন, দুই ছেলেই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাদের ফলাফলে পরিবারের সবাই খুব খুশি। সন্তানদের জন্য সবার কাছে দোয়া চান।

চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম বলেন, ফলাফল বিপর্যয়ের মধ্যেও তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। যমজ শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তারা পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে ভালো করবে বলে আশা করছি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার ফল ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম