Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের এ কেমন নিষ্ঠুরতা!

‘জাতি’ দিয়ে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম

‘জাতি’ দিয়ে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

রামু থানা

Advertisement

কক্সবাজারের রামুতে নিষ্ঠুরতার চরম সীমা পার করেছেন এক মা। ‘জাতি’ দিয়ে নিজের দুই মাসের শিশুপুত্রকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা রোমানা আক্তারকে (২৩) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়া প্রবাসী আব্দুল মালেকের ছেলে। শিশুটির বাবার বাড়ি রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ায় হলেও ঘটনার সময় শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়ি চৌকিদারপাড়ায় ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন রোমানা আক্তার। কিছুক্ষণ পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

স্থানীয়দের দাবি, সুপারি কাটার ‘জাতি’ দিয়ে শিশুটির গলা কেটে হত্যা করা হয়েছে। পরে খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যায়।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত রোমানা আক্তার মানসিকভাবে অসুস্থ এবং এর আগে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজারকুল ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মেম্বার মাশেকুর রহমান মাশেক বলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে সুপারি কাটার জাতি দিয়ে গলা কেটে হত্যা করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম