Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

Advertisement

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

ফাইল ছবি

Advertisement

বরিশালের বাবুগঞ্জে মাদকাসক্ত ছেলে মাইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন মা জাহানারা বেগম। 

উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আব্দুল খালেক মাস্টারের স্ত্রী জাহানারা বেগমের ছেলে মাইনুল হোসেন নেশার টাকা না পেয়ে মা জাহানারা বেগম ও স্ত্রী তিন সন্তানের জননী মিম আক্তারকে মারধর করে। পরে ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে মা জাহানারা বেগম বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার পর আদালত মাইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

পরে গত ৫ আগস্ট বাবুগঞ্জ থানা পুলিশ মাদকাসক্ত মাইনুল হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মাদকাসক্ত মাইনুল হোসেন গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

মাইনুলের মা জাহানারা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, তার সৎছেলে মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রাশিদা বেগম মাদক কেনাবেচা করে বলে তার ছেলে মাইনুল মাদকাসক্ত হয়ে পড়ে। তবে এ বিষয়ে অভিযুক্ত রাশিদা বেগমের কাছে মাদক বিক্রির বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। 

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ রাশিদার দিকে নজরদারি রাখছে এবং মাদকের বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

বরিশালে আদালত ভবনের ৭ তালা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

বরিশালে আদালত ভবনের ৭ তালা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

মাদক নিয়ে ধরা পড়ছেন চুনোপুঁটিরা, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

মাদক নিয়ে ধরা পড়ছেন চুনোপুঁটিরা, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর

কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর

বিএনপিতে শিরিন-আলাল-চান-নাসের-ফারুকসহ ১১ জন, জামায়াতে একক

বরিশাল সিটিতে মনোনয়ন বিএনপিতে শিরিন-আলাল-চান-নাসের-ফারুকসহ ১১ জন, জামায়াতে একক

আরও পড়ুন

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম