Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতাকে গুলি, ভাই-ভাতিজা-প্রবাসী আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

বিএনপি নেতাকে গুলি, ভাই-ভাতিজা-প্রবাসী আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও হকার কাশেমকে (৬০) গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে।

তিনি নিজেই বাদী হয়ে আপন ছোট ভাই আবুল হোসেন, ভাতিজা ইয়াসিন আরাফাত হৃদয়, প্রবাসী আওয়ামী লীগ নেতা ইশতিয়াক আলম সোহানের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, চৌমুহনী হকার্স মার্কেটে কাশেমকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূলগলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও ভুক্তভোগী তাৎক্ষণিক ঘটনার কোনো কারণ জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হকার আবুল কাশেম বিএনপি রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারে জাতীয় হকার্স মার্কেটের অফিসে বসেন। এরপর রাত পৌনে ১২টার দিকে তিনি তার সহযোগী সেন্টুসহ অফিস থেকে বের হয়ে যান। একপর্যায়ে তারা দুজন হাঁটতে হাঁটতে হকার্স মার্কেটের মূলগলির ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা  কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সহযোগীর বুকে লাগে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম