Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডিবি পরিচয়ে অপহরণ

নির্যাতনে স্বামীর চিৎকার শুনে টাকা পাঠান স্ত্রী

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

নির্যাতনে স্বামীর চিৎকার শুনে টাকা পাঠান স্ত্রী

Advertisement

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা চালক রফিকুল ইসলামকে অপহরণের পর মারধর করে পরিবারের কাছ থেকে লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ সময় নির্যাতনে অতিষ্ঠ স্বামীর চিৎকার শুনে বিকাশে টাকা পাঠাতে বাধ্য হন স্ত্রী।

এ ঘটনায় ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে বগুড়ার শেরেবাংলা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করেছে। এ সময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ওসি ডিবি ইকবাল বাহার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

গ্রেফতার অপহরণকারীরা হলেন- বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণপাড়ার সজীব আহম্মেদ, মালগ্রাম উত্তরপাড়ার সিদ্দিকের মোড়ের সোহান শেখ ও শিবগঞ্জের কামতারা পশ্চিমপাড়া গ্রামের লজিম প্রামানিক।

উল্লেখ্য, গত ১২ আগস্ট রাতে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চালক রফিকুল ইসলামকে অপহরণ করে। পরে তাকে বগুড়া মহানগরীর পুরান বগুড়ার শেরেবাংলা এলাকার একটি বাসায় আটকে রেখে মারধর করা হয়। দেশীয় অস্ত্রের মুখে রফিকুল ইসলামকে বিবস্ত্র করে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তার স্ত্রীর কাছে ২০ মিনিটের মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানোর হুমকি দেওয়া হয়। স্ত্রী মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করলে তারা রফিকুলকে মারধর করে।

এ সময় মোবাইল ফোনে রফিকুলের চিৎকার ও কান্নার শব্দ শুনে বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠান স্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম