Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নলছিটিতে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

Advertisement

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

নলছিটিতে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

Advertisement

১৫ আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটিতে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়া চলাকালে ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্ৰেফতারকৃতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নলছিটি উপজেলা শাখার প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ ও দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ মহড়া শুরু হয়। একাধিক মোটরসাইকেল ও পুলিশ পিকআপ নিয়ে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল দেন। এ সময় ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের অংশ হিসেবে পুরো উপজেলায় মহড়া দেওয়া হয়েছে। যে কোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

গাছে পোল্ট্রি মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১

গাছে পোল্ট্রি মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১

আরও পড়ুন

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম