Logo
Logo
×
   

সারাদেশ

খুলনায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৩ এএম

খুলনায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় জয় ঢালি নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জয় ঢালিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন দেখা যায়। বিশেষ করে গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা যাচ্ছি, এখনও স্পটে পৌঁছাতে পারিনি। ঘটনাস্থলে পৌঁছানোর পর হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .