Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৫ আগস্ট পালনের বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম

১৫ আগস্ট পালনের বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ১৫ আগস্ট পালনের বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের ৫ নারীসহ ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত মনসুরাবাদ ওয়াপদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, নগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক সুজলা অন্তরা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিন ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন, মোহাম্মদ জাকির হোসেন ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য উম্মে হাবিবা।

সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, ১৫ আগস্ট উপলক্ষে বিশেষ আলোচনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে একত্রিত হওয়ার খবর পেয়ে রাতে মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

আরও পড়ুন

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

রমেকে এক মেশিনে চলছে ক্যাথল্যাব, বাড়ছে হৃদরোগীদের ভোগান্তি

রমেকে এক মেশিনে চলছে ক্যাথল্যাব, বাড়ছে হৃদরোগীদের ভোগান্তি

সকালে নিখোঁজ, দুপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

সকালে নিখোঁজ, দুপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম