Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুমধুম সীমান্তে মালিকবিহীন ২ লাখ ইয়াবা উদ্ধার

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম

ঘুমধুম সীমান্তে মালিকবিহীন ২ লাখ ইয়াবা উদ্ধার

Advertisement

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ লাখ বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৬ আগস্ট) রাতে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনে ঘুমধুম বিওপির স্পেশাল টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম