Logo
Logo
×
   

সারাদেশ

বগুড়ায় মাদকসহ ১৬ মামলার আসামি শাপলা গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম

বগুড়ায় মাদকসহ ১৬ মামলার আসামি শাপলা গ্রেফতার

বগুড়ার মাদক কারবারি ১৬ মামলার আসামি শাপলা বেগমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে মহানগরীর চকসুত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদকসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিহ্নিত মাদক কারবারি শাপলা বেগম বগুড়া মহানগরীর চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মো. আশিকের স্ত্রী। 

শাপলা বেগমের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলা রয়েছে। মাদকসহ গ্রেফতার হয়ে বেশ কয়েকবার জেলও খেটেছেন। এরপরও শাপলা বেগম মাদক কারবার ত্যাগ করেননি।

বগুড়া সদর থানা পুলিশ গোপনে খবর পেয়ে সোমবার সকালে মহানগরীর চকসুত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে শাপলা বেগমকে গ্রেফতার করেন। এ সময় তার কাছে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এছাড়া গত বছরের আগস্টে শাজাহানপুর থানার একটি চুরির মামলার আসামি রনিকে গ্রেফতারে ডিবি পুলিশ বগুড়া মহানগরীর চকসুত্রাপুর এলাকায় অভিযান চালান। রনিকে গ্রেফতারের সময় শাপলা বেগম ও তার স্বামী আশিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠি, রড এবং বঁটিসহ পুলিশের ওপর হামলা চালান। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। এ সময় পুলিশ শাপলা বেগমকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে তিনি জামিনে ছাড়া পেয়েছেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, মাদক কারবারি শাপলা বেগমের কারণে তারা অতিষ্ঠ। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .