Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মার এক চিতলের দাম ১১ হাজার ৬৫০ টাকা

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম

পদ্মার এক চিতলের দাম ১১ হাজার ৬৫০ টাকা

ছবি: সংগৃহীত

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে লক্ষণ হালদারের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি চিতল মাছ। মাছটি ১১ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জের পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

মানিকগঞ্জের জেলে লক্ষণ হালদার বলেন, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে কয়েকজন মিলে নৌকা নিয়ে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে বসে থাকি। এতে কোনো মাছ ধরা না পড়ায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি, জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলে দেখি, বিশাল একটি চিতল মাছ ধরা পড়েছে।

তিনি বলেন, পরে সকাল ৭টার দিকে দৌলতদিয়ার মাছ বাজারের রেজাউলের আড়তে মাছটি নিয়ে যাই। দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মাছটি মোট ১১ হাজার ৬৫০ টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নেন।

দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, চিতল মাছটি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৬৫০ টাকায় দৌলতদিয়া মাছ বাজার থেকে আমি মাছটি কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে পাবনার এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট যুগান্তরকে বলেন, পদ্মা নদীতে এখন খুব একটা বড় চিতল মাছ পাওয়া যায় না। তবে মাঝে মাঝে দু-একটি বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

সিজারের পর পেটে গজ, পাঁচ মাস পর বিথীর মৃত্যু

সিজারের পর পেটে গজ, পাঁচ মাস পর বিথীর মৃত্যু

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আরও পড়ুন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

কুমিল্লায় ধানখেতে কিশোরীর লাশ কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

পাবিপ্রবিতে আবারও র‌্যাগিং অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

সেতু না থাকায় ভোগান্তি মৃত্যুঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের স্কুলযাত্রা

মৃত্যুঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের স্কুলযাত্রা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম