Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমিকার মৃত্যুর খবরে বিষপানে প্রেমিকের আত্মহত্যা

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

প্রেমিকার মৃত্যুর খবরে বিষপানে প্রেমিকের আত্মহত্যা

প্রতীকী ছবি

Advertisement

ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে প্রেমিকার মৃত্যুর খবর শুনে বিষপানে আত্মহত্যা করেছেন তানভীর হোসেন (১৯) নামে এক তরুণ। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কমলাপুর চাঁনমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানভীর হোসেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজ উদ্দিন খালাসীর ডাঙ্গী গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, তানভীর হোসেন ফরিদপুর শহরের কমলাপুরে তার বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে যান। বিকালে তিনি তার প্রেমিকার স্ট্রোকজনিত আকস্মিক মৃত্যুর সংবাদ পান। এ খবর শুনে তানভীর শোক সহ্য করতে না পেরে সন্ধ্যার দিকে বোনের বাসার বাইরে গিয়ে বিষপান করেন। পরে তিনি বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন।  

তার বোন তানজিলা আক্তার ও মা ছালেহা বেগম তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত তানভীরের বোন তানজিলা আক্তার জানান, তানভীরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যু হয়। সেই মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তানভীর বিষপান করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান জানান, নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় এসে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অকালে ঝরে গেল এক কিশোর ফুটবলারের প্রাণ

অকালে ঝরে গেল এক কিশোর ফুটবলারের প্রাণ

আত্মহত্যার নাটক সাজিয়েও পার পেলেন না স্বামী

আত্মহত্যার নাটক সাজিয়েও পার পেলেন না স্বামী

পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর ওমরকে হত্যা

পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর ওমরকে হত্যা

মিথ্যা মামলা করায় স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

মিথ্যা মামলা করায় স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, দুই তরুণের যাবজ্জীবন

মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, দুই তরুণের যাবজ্জীবন

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

আরও পড়ুন

স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

পারমাণবিক বিক্রিয়ার অনুমতি রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম