Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নান্দাইলে ৬ কিশোর গ্রেফতার: সন্ত্রাস বিরোধী আইনে মামলা

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম

নান্দাইলে ৬ কিশোর গ্রেফতার: সন্ত্রাস বিরোধী আইনে মামলা

ছবি: সংগৃহীত

Advertisement

নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে সমবেত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে কিশোরগঞ্জ সদরের ৬ কিশোরকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টায় নান্দাইল উপজেলার ০৮নং সিংরইল ইউনিয়নের দিলালপুর ডেকুরাপাড়া অ্যাডভোকেট আ. খালেক দাদনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের জালাল উদ্দিনের পুত্র তাসিন মিয়া, দুলাল মিয়ার পুত্র নুরুল হক, লতিবাবাদ ইউনিয়নের নয়ন মিয়ার পুত্র প্রত্যয়, আবু বক্করের পুত্র ইকরাম হোসেন, গাইটাল এলাকার আনিস মিয়ার পুত্র জিসান ও মকবুল হোসেনের পুত্র মোবারক হোসেন।

এসময় ঘটনাস্থল থেকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ছবি সম্বলিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কিশোরগঞ্জ জেলা শাখার একটি শোক দিবসের ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারে ‘শোক থেকেই শক্তি, শোকবহ আগস্ট, বিক্ষোভ মিছিল’ এবং সৌজন্যে ‘খালিদ হাসান তুষার’ এর নাম উল্লেখ রয়েছে।

নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, জননিরাপত্তা বিঘ্নিত করা ও নাশকতার পরিকল্পনার অপরাধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নং ১৭ দায়ের করা হয়েছে। আটককৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম