Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় গঠনতন্ত্র লঙ্ঘন করে মসজিদ কমিটি গঠন, ডিসির কাছে অভিযোগ

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম

কুমিল্লায় গঠনতন্ত্র লঙ্ঘন করে মসজিদ কমিটি গঠন, ডিসির কাছে অভিযোগ

ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠনে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কমিটি গঠনের ক্ষেত্রে মসজিদের নিজস্ব গঠনতন্ত্রের একাধিক ধারা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন মুসল্লিদের একাংশ। 

এ ঘটনায় তদন্ত করে কমিটি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসীর পক্ষে ফখরুল হাসান, মো. মোস্তাফিজুর রহমান, গোলাম ফারুক ও মনিরুল হক।

অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদ পরিচালনা কমিটির গঠনতন্ত্রের ৩ নম্বর ধারা অনুযায়ী এলাকাভিত্তিক প্রতিনিধিত্বের মাধ্যমে ১০ সদস্যের পরিচালনা কমিটি গঠনের বিধান রয়েছে। এতে খারেরা গ্রাম থেকে তিনজন, মাশরা গ্রাম থেকে দুজন, মনোহরপুর গ্রাম থেকে দুজন, মাধবপুর গ্রাম থেকে একজন এবং লোহাইমুড়ী গ্রাম থেকে দুজন সদস্য রাখার কথা বলা হয়েছে।

তবে সম্প্রতি গঠনতন্ত্রের এই বিধান লঙ্ঘন করে ১৩ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে খারেরা গ্রাম থেকে পাঁচজন এবং মাধবপুর গ্রাম থেকে দুজনসহ মোট ১৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গঠনতন্ত্রের ৩ নম্বর ধারার (ঘ) উপধারা অনুযায়ী, আগের কমিটি বিলুপ্ত হওয়ার পর গঠিত আহ্বায়ক কমিটিকে তিন মাসের মধ্যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন পরিচালনা কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তর করতে হয়। কিন্তু এ বিধান অমান্য করে আহ্বায়ক কমিটির সদস্যরা নিজেরাই পূর্ণাঙ্গ পরিচালনা কমিটির সদস্য হিসেবে ঘোষণা করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া মসজিদ পরিচালনা কমিটির পাশাপাশি উপদেষ্টা কমিটি গঠন এবং মোতাওয়াল্লি নির্বাচনের ক্ষেত্রেও গঠনতন্ত্র অনুসরণ করা হয়নি বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তাদের অভিযোগ, এসব ক্ষেত্রে সাধারণ মুসল্লিদের মতামত উপেক্ষা করা হয়েছে।

মসজিদের সাবেক মোতাওয়াল্লি বিল্লাল হোসেন বলেন, মসজিদের গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে মুসল্লিদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে। এ জন্য মুসল্লিদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির বর্তমান সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ। তিনি দাবি করেন, আগের কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং মোতাওয়াল্লির সঙ্গে মিলে মসজিদের জমি বিক্রির অভিযোগ রয়েছে। এ ছাড়া মসজিদের জমি মোতাওয়াল্লির বাবার নামে রেকর্ড করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করেন ফারুক আহমেদ।

তিনি বলেন, এসব কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আগের কমিটি ভেঙে দিয়ে নীতিমালা অনুযায়ী নতুন কমিটি গঠন করেছে। পাঁচ গ্রামের সর্বস্তরের মুসল্লিরা মিলে এই কমিটি গঠন করেছেন। এখানে স্বচ্ছতার ঘাটতি ছিল না। তদন্ত করলে সব তথ্য-উপাত্ত বেরিয়ে আসবে।

ফারুক আহমেদ আরও বলেন, আমি সভাপতি হতে চাইনি। এলাকার লোকজন অনেকটা জোর করে আমাকে সেখানে বসিয়েছেন।

অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই কমিটি গঠন প্রক্রিয়ায় গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগের সত্যতা নিশ্চিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্যপদ স্থগিত, শোকজ

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্যপদ স্থগিত, শোকজ

আজান দেওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের

আজান দেওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম