Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

ফাইল ছবি

Advertisement

সিলেটের বিশ্বনাথে ১৫ আগস্ট দিবাগত রাতে মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার ২০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।  

বুধবার (১৯ আগস্ট) বিশ্বনাথ থানার এসআই শ্রী বাবুল সিংহ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারে উপজেলা ছাত্রলীগের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে আরও ২০/২৫ জনকে। 

এ ঘটনায় পৃথক অভিযানে এজাহারনামীয় একজনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতাররা হলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়া (২২) ও অজ্ঞাত কামরান আহমদ (২১)। তাদেরকে সিলেট আদালতে পাঠানো হয়েছে। 

মামলার অন্য আসামিরা হলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম রুকন, সহ-সভাপতি শামীম আহমদ, কয়েস আহমদ, তাহের আহমদ সামি, জুমন মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ আলী, রেজাউল ইসলাম রেজা, ইমরান আহমদ, ইমাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমদ আছলাম, নয়ন মিয়া, শেখ সালমান আহমেদ, ছাব্বির আহমদ, আব্দুল হাকিম, শ্রী রিংকু মল্লিক, মাহবুবুর হাসান, দফতর সম্পাদক আরিফুল ইসলাম অনি, প্রচার সম্পাদক পারভেজ আহমদ ও মামুন মিয়া।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাতে রামপাশা ইউনিয়নের শেখ পাড়া এলাকার বিশ্বনাথ-লামাকাজী সড়কের আমজদ উল্লা ডিগ্রি কলেজের সামনে মশাল মিছিল করে ছাত্রলীগ। এতে বর্তমান সরকার পতনের নিমিত্তে বিশ্বনাথ থানার বিভিন্ন এলাকায় নাশকতার আশঙ্কায় এ মামলাটি দায়ের করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম