ব্রাহ্মণপাড়া ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন গ্রেফতার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম
আনোয়ার হোসেন মিশন
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশনকে (৩১) গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে উপজেলার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আনোয়ার হোসেন মিশন ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে এবং তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল নাইঘর গ্রামে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই আনোয়ার হোসেন মিশনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, আনোয়ার হোসেন মিশন জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট এক মামলার এজাহারনামীয় আসামি। এ বছর ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। গত বছরও তিনি গণঅভ্যুত্থান মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছিলেন বলে ওসি জানান।
