Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৮ মাস ১০ দিনে কুরআনের হাফেজ শিশু আহাদ

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

৮ মাস ১০ দিনে কুরআনের হাফেজ শিশু আহাদ

Advertisement

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শিশু আব্দুল আহাদ মাত্র ৮ মাস ১০ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে। 

চট্টগ্রামের হালিশহরে অবস্থিত মাদ্রাসা ওমর বিন খাত্তাব (রা.) থেকে সে এ কৃতিত্ব অর্জন করে হাতিয়াবাসীর জন্য গৌরব বয়ে এনেছে।

হাফেজ আব্দুল আহাদের স্থায়ী ঠিকানা নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রেহানিয়া গ্রামে। তার বাবা আনোয়ার হোসেন। নদী ও প্রকৃতির সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা দ্বীপাঞ্চলের এই শিশু অল্প সময়ে পবিত্র কুরআন হিফজ করে মেধা ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

হালিশহর নয়াবাজার বিশ্বরোডের মসজিদ গলিসংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ মাহফিলে আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আব্দুল আহাদ হিফজের আনুষ্ঠানিক শেষ সবক তিলাওয়াত করে শোনায়। এ সময় তার বিশুদ্ধ উচ্চারণ ও সুরেলা কণ্ঠ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা রাসেল আহমদ বলেন, আব্দুল আহাদের একাগ্রতা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং মহান আল্লাহর রহমতেই এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। হাতিয়ার এই প্রতিভাবান সন্তান মাদ্রাসার জন্য গর্বের এবং অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

এক ইলিশের দাম ১১ হাজার টাকা

এক ইলিশের দাম ১১ হাজার টাকা

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, সালিশে যুবককে ৫০ বেত্রাঘাত

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, সালিশে যুবককে ৫০ বেত্রাঘাত

জলাবদ্ধতায় হাসপাতালে নেওয়া যায়নি, ঘরেই সন্তানসহ প্রাণ হারালেন প্রসূতি

জলাবদ্ধতায় হাসপাতালে নেওয়া যায়নি, ঘরেই সন্তানসহ প্রাণ হারালেন প্রসূতি

শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

আরও পড়ুন

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম