Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কপাল পুড়ল বিএনপির দুই নেতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম

কপাল পুড়ল বিএনপির দুই নেতার

ছবি: সংগৃহীত

Advertisement

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বিএনপির সোনারগাঁ উপজেলা শাখার দুই নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  বহিষ্কৃত ওই দুই নেতা আপন ভাই। 

শনিবার বিকালে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় পদপদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজি, বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, জ্বালাও-পোড়াও, বিএনপির অফিস, কার্যালয় ভাঙচুর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরসহ নানা অভিযোগ রয়েছে। 

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত ওই দুই নেতা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন।  তাদেরকে একাধিক বার মৌখিক ও লিখিতভাবে সর্তক করা হলেও তারা তোয়াক্কা করেনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলারডুবিতে একজনের লাশ উদ্ধার, একই পরিবারের ৪ জন নিখোঁজ

মেঘনায় ট্রলারডুবিতে একজনের লাশ উদ্ধার, একই পরিবারের ৪ জন নিখোঁজ

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা

১৮ মামলার আসামি সেই শ্রাবণ তিন সহযোগীসহ গ্রেফতার

১৮ মামলার আসামি সেই শ্রাবণ তিন সহযোগীসহ গ্রেফতার

স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম