Logo
Logo
×
   

সারাদেশ

দুই শিশু সন্তানের চিৎকারে পাঁচতলার ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম

দুই শিশু সন্তানের চিৎকারে পাঁচতলার ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ

দুই শিশু সন্তানের চিৎকারে জামালপুর শহরের পাঁচরাস্তা এলাকায় ভাড়া বাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে শহরের পাঁচরাস্তা এলাকার একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশুসন্তান চিৎকার করতে থাকে। বিষয়টি স্থানীয়রা বাড়ির মালিককে জানালে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে পাশের একটি কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

মৃত ইসরাত জাহান ও তার স্বামী কাওসার আহমেদ শাওন প্রায় এক মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকেই স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম