Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বিক্রি করে টাকা ভাগাভাগি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বিক্রি করে টাকা ভাগাভাগি

পিবিআইয়ের হাতে গ্রেফতার অটোরিকশাচালক আতাউর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরে অটোরিকশাচালক আতাউর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চালককে হত্যার পর অটোরিকশাটি ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেন আসামিরা। 

রোববার (২৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই গাজীপুর। গ্রেফতারের পর অটোরিকশা ও হত্যাকাণ্ডের ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগরিচালা এলাকার রাজ্জাক খানের ছেলে রাজীব খান (২৯), একই উপজেলার মির্জানগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে নকিবুল হাসান (২৪) এবং অটোরিকশাটির ক্রেতা কিবরিয়া। 

এর আগে, গত ২০ আগস্ট রাত ৮টার দিকে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর সরকার বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় আতাউর রহমান (৫৫) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করেন আসামিরা। পরে তার মৃত্যুর খবর সইতে না পেরে মা জহুরা খাতুনও (৭৫) মৃত্যুবরণ করেন।  

আজ (রোববার) দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুর পিবিআই পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা জানিয়েছেন, অটোরিকশাচালক আতাউর রহমানের সঙ্গে পূর্ব পরিচয় ও আত্মীয়তার সম্পর্ক ছিল। তারা চালক আতাউরকে ফোন করে ডেকে নিয়ে মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের নির্জন স্থানে কলাবাগানের পাশে থামায়। সেখানে তারা আতাউরকে রশি দিয়ে গলা টিপে ধরে এবং রড ও হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর অপরাধীরা অটোরিকশাটি নিয়ে নরসিংদীর হাতিরদিয়া এলাকায় যায়। সেখানে গাড়িটি পরিষ্কার করার পর কিবরিয়ার কাছে মাত্র ৪২ টাকায় বিক্রি করে দেয় এবং সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

গাজীপুর পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে অপরাধ করে তারা পার পেয়ে যাবে, কিন্তু পিবিআইয়ের পেশাদারিত্বে তারা ধরা পড়েছে। এ ঘটনায় মামলা হলে আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেফতার করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম