এটিএম আজহারুল ইসলাম
ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাগ্রহণ করতে হবে
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম
ছাত্রশিবির আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ছাত্রজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাগ্রহণ করতে হবে।
রোববার (২৩ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা ছাত্রশিবির আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের নৈতিকতার ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে হবে।
তারাগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে সকাল সাড়ে ৯টায় উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে উন্নয়ন তহবিলের আওতায় অসচ্ছল পরিবারের নারীদের মাঝে নতুন সেলাইমেশিন বিতরণ করেন এটিএম আজহারুল। সকাল ১০টায় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজ মাঠে ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন।
এটিএম আজহারুল সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ১০ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।
