Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু, ১১৫ বস্তা উদ্ধার

Icon

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু, ১১৫ বস্তা উদ্ধার

ফাইল ছবি

Advertisement

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষক কর্তৃক বিএডিসি ডিলারের গুদামঘরের বেড়া ভেঙে ২০২ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় সরেজমিন তদন্ত চলছে। গত দুই দিনে অভিযান চালিয়ে ১১৫ বস্তা সার উদ্ধার করেছে প্রশাসন।

এ ঘটনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চল ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভূরুঙ্গামারী সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে সভাপতি করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা হলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা। 

অপরদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের উপ-পরিচালক সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন ড. মো. সাইখুল আরিফিন, উপ-পরিচালক লালমনিরহাট ও সৈয়দা সিফাত জাহান, উপ-পরিচালক রংপুর অঞ্চল। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, ইতোমধ্যে লুট হওয়া ১১৫ বস্তা সার উদ্ধার করা হয়েছে। ওই সার ডিলার এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরবর্তীতে সার বিতরণে প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে ডিলাররা প্রকৃত কৃষকদের মাঝে এ সার বিতরণ করবেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনার ওই দিন রাতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উপজেলা কনফারেন্স রুমে মতবিনিময় সভা করা হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, এ ব্যাপারে দুটি তদন্ত টিমের সরেজমিন তদন্ত চলমান। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম