Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, মাদ্রাসাছাত্র বহিষ্কার

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, মাদ্রাসাছাত্র বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, মাদ্রাসাছাত্র বহিষ্কার

Advertisement

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় বড়লই দ্বিমুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বড়লই দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, মাদকসেবন এবং এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কারণে ওই শিক্ষার্থীকে ২৩ আগস্ট রোববার থেকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক অভিভাবক সন্তানদের মাদক থেকে দূরে রাখতে আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তার কথা বলছেন।

এ বিষয়ে বড়লই দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটিসহ সবার মতামতের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে অভিভাবকসহ সবাইকে সচেতন হওয়া জরুরি। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে- এ বহিষ্কারাদেশটি তাদের জন্য সতর্কবার্তা হিসেবে থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম