Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্ধ দোকানে তরুণীসহ যুবক গ্রেফতার

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

বন্ধ দোকানে তরুণীসহ যুবক গ্রেফতার

বায়েজিদ খন্দকার

Advertisement

কুমিল্লার চান্দিনায় এক তরুণীসহ বন্ধ দোকানের ভেতর স্থানীয়দের হাতে বায়েজিদ খন্দকার (২৫) নামে এক যুবক আটক হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর-পদুয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে আদালত উভয়কে কারাগারে পাঠান।

স্থানীয়দের দাবি, বায়েজিদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাতাঘাসী ইউনিয়নের যুগ্ম সমন্বয়কারী। তিনি ওই গ্রামের মৃত স্বপ্ন খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বায়েজিদ এক তরুণীকে নিয়ে মোহনপুর-পদুয়া বাজারের একটি ফাঁকা দোকানে প্রবেশ করেন। পরবর্তীতে দোকানের সাঁটার বন্ধ দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয়রা দোকানে গিয়ে তাদের ভেতরে দেখতে পেয়ে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। পরে তারা এসে দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ করে চান্দিনা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বায়েজিদ ও ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ তাদের নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দোকানটিতে ব্যবসায়িক কোনো মালামাল ছিল না, কেবল একটি চৌকি বা খাট ছিল। সেখান থেকেই তাদের আটক করা হয়।

বায়েজিদের দলীয় পরিচয়ের বিষয়ে জানতে চাইলে চান্দিনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আবুল কাশেম অভি বলেন, বায়েজিদ এনসিপির কোনো পদে নেই। যে কমিটিতে ছিলেন ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে তদন্তসাপেক্ষে যদি তার পদ-পদবি বা দলের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মেলে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টারে বায়েজিদ খন্দকারকে ‘২নং বাতাঘাসী ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী’ হিসেবে উল্লেখ থাকতে দেখা গেছে। ওই সব পোস্টারে আবুল কাশেম অভিকেও উপজেলা এনসিপির আহ্বায়ক হিসেবে দেখানো হয়েছে।

এছাড়া বায়েজিদের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে উপজেলা আহ্বায়কের সঙ্গে একাধিক ছবি এবং এনসিপির বিভিন্ন দলীয় কর্মসূচিতে তার অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম