Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হরিরামপুর যুবদলের সদস্য সচিবকে বহিষ্কার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম

হরিরামপুর যুবদলের সদস্য সচিবকে বহিষ্কার

মোল্লা শাহিন

Advertisement

চাঁদাবাজি, দখলবাজি, হত্যার হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শের পরিপন্থি নানা অনাচারের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের কারণে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহিনকে (মোল্লা শাহীন) প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু হাতে রাস্তায় নামেন স্থানীয় এলাকাবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, হত্যার হুমকি ও ভয়ভীতি দেখানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে তারা ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেন; যা নিয়ে দৈনিক যুগান্তরে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে প্রভাব হিসেবে ব্যবহার করে মোল্লা শাহিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। তবে বহিষ্কারাদেশ সম্পর্কে মোল্লা শাহিনের বক্তব্য পাওয়া যায়নি।

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু তার ভেরিফাইড ফেসবুক পেজে কেন্দ্রীয় কমিটি কর্তৃক হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিনের বহিষ্কারাদেশপত্রটি আপলোড করে জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশটি চূড়ান্ত। তিনি (মোল্লা শাহিন) আর আমাদের দলের কোনো সদস্য নন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম