Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেনী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক, যা বললেন তার স্ত্রী

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৫২ এএম

ফেনী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক, যা বললেন তার স্ত্রী

ফাইল ছবি

Advertisement

ফেনীর পরশুরাম উপজেলার আমজাদনগর সীমান্তে মো. সুজন (২৫) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাকে ভারতের বিলোনিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তের ২১৬৩ নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। আটক সুজন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সুজন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের উত্তর কোলাপাড়ার বিপরীতে ভারতের আমজাদনগর শ্মশানঘাট এলাকায় যান। পরে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে ফেরার সময় কাঁটাতারের বেড়া অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

তবে সুজনের স্ত্রী আয়েশা আক্তারের দাবি, জ্বালানি কাঠ সংগ্রহের জন্য দুপুরে সীমান্ত এলাকায় গিয়েছিলেন তার স্বামী। ভারতের কয়েকজনের সঙ্গে সুজনের পূর্বশত্রুতা রয়েছে। এ কারণে তারাই সুজনকে বিএসএফের কাছে ধরিয়ে দিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, সুজনকে সীমান্তের ওপারে মাদকসহ আটক করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বিজিবি অবগত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম