Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

Advertisement

নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জেলে আহত হয়েছেন। আহত তিনজনেরই কানে কম শোনার সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরাঞ্জন দাসের ছেলে। আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রতন দাসসহ চারজন একটি নৌকায় করে নিয়মিত মহিষাসুরা হাওরে মাছ ধরতে যেতেন। বুধবার ভোররাতে তারা হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে অপর তিনজনও আহত হন। আহত তিনজনের কানে কম শোনার সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনেরা।

কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম