Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সাজাভোগের শেষ দিনেই কারাগারে যুবকের মৃত্যু

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

সাজাভোগের শেষ দিনেই কারাগারে যুবকের মৃত্যু

Advertisement

দশ দিনের সাজা ভোগের শেষ দিনেই দিনাজপুর জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নাদিম (৪০) নামে ওই কয়েদির মৃত্যু ঘটে।

মো. নাদিম দিনাজপুর শহরের মিশনরোড এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজাপ্রাপ্ত হওয়ায় গত ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয় মো. নাদিমকে। বুধবার (২৬ আগস্ট) ছিল তার সাজাভোগের শেষ দিন। সেই হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার মুক্তি পাওয়ার কথা ছিল।

কিন্তু তার আগেইে বুধবার সকাল সাড়ে ৮টায় কারাগারে অসুস্থ হয়ে পড়ে মো. নাদিম। এরপর দ্রুত তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তার মৃত্যু হয়।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. সিরাজুস সালেহীন বলেন, বুধবার দুপুর ২টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নাদিমের লাশে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম