Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর লাপাত্তা চিলমারী বন্দরের পোর্ট অফিসার

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর লাপাত্তা চিলমারী বন্দরের পোর্ট অফিসার

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে বিতর্কের মুখে পড়ার পর কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন চিলমারী নদীবন্দরের পোর্ট অফিসার পুতুল চন্দ্র রায়।

গত চার দিন ধরে তাকে কর্মস্থলে দেখা যাচ্ছে না বলে এলাকাবাসী জানায়। তার অনুপস্থিতিতে বন্দরের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বাঘাবাড়ি নদীবন্দরের পোর্ট অফিসার মো. মাহাবুব আলম তায়েফকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুতুল চন্দ্র রায়কে নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন পোস্ট ও মন্তব্য করেন।তাঁর রাজনৈতিক পরিচয় এবং অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে এসব পোস্টে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ সময় ফেসবুকে ২০১৯ সালের ছাত্রলীগের প্যাডে কেন্দ্রীয় নির্বাহী সংসদ কমিটির একটি ছবি ছড়িয়ে পড়ে।ওই কমিটিতে পুতুল চন্দ্র রায়কে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির স্কুলছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

ছবিটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা আরও বাড়ে। তবে প্যাডে থাকা ওই কমিটির সত্যতা এবং ওই পদে তার দায়িত্ব পালনের বিষয়ে পুতুল চন্দ্র রায়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগেও একটি ঘটনায় আলোচনায় আসেন পুতুল চন্দ্র রায়। ২০২২ সালের ১৭ মে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে তার বিরোধ বাধে।

অভিযোগ রয়েছে,এ সময় তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ওই ঘটনায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্কের মধ্যেই পুতুল চন্দ্র রায় চার দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত হয়ে পড়েছেন।

স্থানীয়দের দাবি,বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি কর্মস্থল থেকে গা ঢাকা দিয়েছেন। তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন এবং কী কারণে কর্মস্থলে অনুপস্থিত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুতুল চন্দ্র রায় ২০২৫ সালের শুরুর দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চিলমারী নদীবন্দরের পোর্ট অফিসার হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অনুপস্থিতিতে চিলমারী নদীবন্দরের দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রমে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য বাঘাবাড়ি নদীবন্দরের পোর্ট অফিসার মো. মাহাবুব আলম তায়েফকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে চিলমারী নদীবন্দরে পাঠানো হয়েছে।

সাবেক যুবদল নেতা প্রকৌশলী আশরাফুল আলম বকুল জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পুতুল চন্দ্র রায়ের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে যে তথ্য উঠে এসেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। একজন সরকারি কর্মকর্তার রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখা উচিত।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক বলেন,পোর্ট অফিসার পুতুল চন্দ্র পতিত সরকারের একজন সক্রিয় রাজনৈতিক সদস্য ছিলেন। সে স্বল্প সময়ের মধ্যে বন্দরে একটি চক্র তৈরি করে বিভিন্ন অনিয়মের মধ্যে জড়িয়ে পড়েন। বন্দরের দায়িত্ব থেকে তার সরে যাওয়ার মাধ্যমে চিলমারী নদীবন্দর ফ্যাসিস্টমুক্ত হয়েছে। সেই সঙ্গে বন্দরের উন্নয়ন কাজ ত্বরান্নিত হবে বলে আমি মনে করি।

বন্দরে অনুপুস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে পুতুল চন্দ্র রায় বলেন, চিলমারীর মানুষের সঙ্গে আর দেখা হবে না।

বদলী হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে আমি বলব না; আপনারা জেনে নিয়েন।

চিলমারী বন্দরের অতিরিক্ত দায়িত্ব পাওয়া পোর্ট অফিসার মো. মাহাবুব আলম তায়েফ বলেন, বন্দরের অফিসিয়াল কার্যক্রম চলমান আছে। আগামী সপ্তাহে আমি চিলমারী বন্দরে আসব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম