Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পাঁচ লাখ টাকার চুক্তি

সিআইডি সেজে অপহরণ করতে গিয়ে ধরা ৭ জন

Advertisement

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম

সিআইডি সেজে অপহরণ করতে গিয়ে ধরা ৭ জন

সিআইডি সেজে অপহরণ করতে গিয়ে ধরা ৭ জন

Advertisement

পাঁচ লাখ টাকার বিনিময়ে সিআইডি পুলিশ সেজে মাগুরা থেকে শ্রাবণী নামে এক নারীকে অপহরণ করতে গিয়ে এক নারীসহ ৭ জন পুলিশের হাতে আটক হয়েছে।

মঙ্গলবার রাতে তারা ঝিনাইদহ থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল এলাকা থেকে শ্রাবণী নামে ওই নারীকে অপহরণ করতে যায় বলে পুলিশের কাছে আটককৃতরা স্বীকারোক্তি দিয়েছে। পুলিশ তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস সহ সিআইডি লেখা চারটি জ্যাকেট ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে।

পুলিশের হাতে আটককৃতরা হচ্ছেন- ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই এলাকার আসমা, ওসমান গনি, সাব্বির হোসেন, পবহাটি এলাকার হাসানুজ্জামান হাসান, আরাপপুর এলাকার সালমান শাহ, আড়মুখ গ্রামের সাকিব হোসেন এবং মাগুরার শালিখা উপজেলার দোবিলা গ্রামের আল আমিন হোসেন।

পুলিশ জানায়, শ্রাবণী নামে ওই নারীর প্রায় এক বছর আগে মাগুরার নাকোল গ্রামের মোস্তাক নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। কিছুদিন পর তাদের বিবাহ বিচ্ছেদ হলে ওই নারী এ মাসের মাঝামাঝি সময়ে ঝিনাইদহের পাগলা কানাই এলাকার শিমুল নামে আরেক যুবককে বিয়ে করে। কিন্তু বিয়ের ৪দিন পর সে নতুন স্বামীকে ছেড়ে আবার প্রথম স্বামী মোস্তাকের বাড়িতে ফিরে যায়।

এ অবস্থায় দ্বিতীয় স্বামী শিমুল স্ত্রীকে ফিরে পেতে ওই ৭ জনকে ভাড়া করে। তারা মঙ্গলবার দিবাগত রাতে মাইক্রোবাস নিয়ে ডিবি পুলিশ সেজে শ্রাবণী নামের ওই নারীকে অপহরণ করতে মাগুরার নাকোল গ্রামে যায়। সেখানে রাতের বেলা মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় নাকোল ফাঁড়ি পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা স্থানীয় একটি নাট্যদলের কাছ থেকে পুলিশের পোশাক এবং খেলনা পিস্তল নিয়ে এই অভিযানে অংশ নেয় বলে আটককৃতরা দাবি করেছে।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্যানুসন্ধান চলছে। এ ঘটনায় শ্রাবণীর দ্বিতীয় স্বামী শিমুল ছাড়াও গ্রেফতার হওয়া সাতজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম