Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

স্বামী-শাশুড়ির বিরুদ্ধে থানায় গৃহবধূ, বাড়ি ফিরে আত্মহত্যা

Advertisement

Icon

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম

স্বামী-শাশুড়ির বিরুদ্ধে থানায় গৃহবধূ, বাড়ি ফিরে আত্মহত্যা

প্রতীকী ছবি

Advertisement

নেত্রকোনার বারহাট্টায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুক ও মারধরের অভিযোগ নিয়ে থানায় যাওয়ার কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শরুফা আক্তার নামে ওই গৃহবধূর মৃত্যু হয়।

পরিবারের দাবি, সকালে স্বামী ওমর ফারুক এবং শাশুড়ি সুফিয়া আক্তার তাকে মারধর করেন। পরে নিজের ও দুই সন্তানের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করতে যান শরুফা। তবে অভিযোগটি লিখিতভাবে থানায় জমা দিতে গিয়ে পরে  জমা না দিয়ে বাড়ি চলে যান। তবে অভিযোগটি কেন থানায় জমা দেওয়া হয়নি তা জানা যায়নি। 

এরপর চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে বাজার থেকে ঘাস নিধনের বিষ কিনে স্বামীর বাড়ির পুকুরপাড়ে পান করেন তিনি। পরে গৃহবধূর ভাই মনির মিয়া তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, শরুফা অভিযোগপত্রটি থানার বাইরে লিখেছিলেন, তবে থানায় জমা দেননি। বর্তমানে লাশের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম