জমির জন্য চাচাতো ভাইদের কিল-ঘুসিতে প্রাণ গেল যুবকের
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম
বারহাট্টা থানা
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জমিসংক্রান্ত আলোচনা নিয়ে উত্তেজনার জেরে চাচাতো ভাইদের সঙ্গে হাতাহাতি ও কিল-ঘুসির ঘটনায় রফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয়গাঁও গ্রামে জমিসংক্রান্ত বিষয় নিয়ে রফিকুল ইসলামের (৪০) সঙ্গে তার চাচাতো ভাই আবুল (৫২) ও হিল্লোলের (৪০) দ্বন্দ্ব চলছে। জমির সমস্যাটি সমাধানের জন্য বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন আবুল ও হিল্লোলের ভগিনীপতি সাজু মিয়া। একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ সময় চাচাতো ভাই আবুল ও হিল্লোলের কিল-ঘুসিতে রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি মনাষ রোডের একটি দোকানের সামনে বসলে মুহূর্তেই ঢলে পড়ে যান। পরে বারহাট্টা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার এসআই কাদির আলী জানান, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনায় প্রেরণ করা হয়েছে।
