১৫ বেকার যুবককে যেভাবে সহায়তা করল জয়পুরহাট জেলা পরিষদ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম
১৫ বেকার যুবককে যেভাবে সহায়তা করল জয়পুরহাট জেলা পরিষদ
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে এডিপি প্রকল্পের আওতায় ২০ লাখ টাকায় তৈরি ১৫টি ভ্যানগাড়ি ১৫ হতদরিদ্র ও বেকার যুবকের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর জেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র বেকারদের হাতে এসব ভ্যানগাড়ির চাবি তুলে দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ উপস্থিত ছিলেন।
